ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রিয়া সর্দ্দার (৭) ও মৃত্তিকা দাশ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডের উত্তর সর্দ্দার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।


নিহত প্রিয়া সর্দ্দার উত্তর সর্দ্দার পাড়ার মেঘনাথ সর্দ্দার লেদুর মেয়ে এবং নিহত মৃত্তিকা দাশ একই পাড়ার মাছ ব্যবসায়ী রঞ্জন দাসের মেয়ে।


মৃত্তিকা দাসের কাকা জনি দাস জানান, স্কুল থেকে এসে খেলতে গিয়ে ঘরে না আসায় সবাই খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ ভাসতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আফরিন দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।


এলাকাবাসীর দাবি, দুপুর দেড়টার দিকে এলাকার একব্যক্তি পুকুর গোসল করতে গেলে তিনি প্রথমে শিশু দুটির মরদেহ সেখানে ভাসতে দেখতে পান। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় তারা পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়েছে।


বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাঁতার না জানায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑